দেশজুড়ে

‎ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

‎ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব। এসময় নকল প্রসাধনী জব্দ করার পাশাপাশি কাঁচামাল ও যন্ত্রাংশ জব্দ করা হয়।

Advertisement

এ ঘটনায় বকুল হোসেন নামের একজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বকুল হোসেন ওই কারখানার মালিক। ‎‎বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের মহিলা কলেজ পাড়ার একটি বাড়িতে র‌্যাব-৬ এ অভিযান চালায়।

‎‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিলা কলেজ পাড়ার বকুল হোসেনের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। অভিযানকালে দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল প্রসাধনী জব্দ করা হয়। একই সময় ওই ভবনের নিচতলায় অভিযান চালিয়ে নকল প্রসাধনী তৈরির কাঁচামাল ও যন্ত্রাংশ জব্দ করা হয়। পরে কারখানার মালিক বকুল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।‎‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। তিনি বলেন, ‌‘ওই কারখানা থেকে নকল ব্র্যান্ডের পারফিউম, ফেস ক্রিম, চুলে ব্যবহারযোগ্য ভেজাল তেল, চুলের কৃত্রিম রংসহ বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ও বোতল জব্দ করা হয়েছে। জব্দ মালামাল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হবে।

‎এম শাহাজান/এসআর/জেআইএম

Advertisement