বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
২০২৬ সালের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এ তালিকায় বিশ্বনেতা ও নীতিনির্ধারকদের মধ্যে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এবার পারস্য ও লোহিত সাগর দিয়ে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের
Advertisement
মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে লোহিত সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগর দিয়ে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনী। এর আগে দেওয়া সতর্কবার্তার পুনরুল্লেখ করে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরানি বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ চলতে থাকলে তারা এই গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে বাণিজ্যিক জাহাজের চলাচল বন্ধ করে দেবে।
৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
স্পেন সরকার প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ মর্যাদা দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। এর মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে শ্রমবাজারে অন্তর্ভুক্ত করা হবে। এই পরিকল্পনা এমন সময়ে নেওয়া হলো, যখন স্পেনের অনেক ইউরোপীয় প্রতিবেশী দেশ অভিবাসন নিয়ন্ত্রণ কঠোর করছে।
ইরান যুদ্ধে যুক্ত হবে না যুক্তরাজ্য, ট্রাম্পের চাপেও অনড় স্টারমার
Advertisement
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধে যোগ দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না। বুধবার (১৫ এপ্রিল) ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের সামনে দেওয়া বক্তব্যে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে: ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, রোববারের (১২ এপ্রিল) আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা বিনিময় ‘অব্যাহত’ রয়েছে। তিনি জানান, ইরানের অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে ও পুনর্ব্যক্ত করা হয়েছে।
হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, চীন এতে খুশি: ট্রাম্প
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, এতে চীন খুবই খুশি। আমি তাদের জন্যও এটি করছি, পাশাপাশি পুরো বিশ্বের জন্য। এই পরিস্থিতি আর কখনো ঘটবে না।
ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ইরানকে অস্ত্র সরবরাহ না করতে বলেছেন। জবাবে শি জানিয়েছেন, তিনি এমন কিছু করছেন না।
মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যেই আরও সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক বাহিনীর ‘আরও কয়েক হাজার’ সদস্য পাঠানোর পরিকল্পনা করছে।
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা: স্কারবরো শোলের প্রবেশমুখে চীনের বাধা
দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবরো শোলের প্রবেশমুখে চীন জাহাজ ও ভাসমান বাধা বসিয়ে নিয়ন্ত্রণ জোরদার করছে বলে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে। ছবিতে দেখা যায়, শোলের প্রবেশমুখে চীনের মাছ ধরার নৌকা, কোস্টগার্ড বা নৌবাহিনীর জাহাজ এবং একটি দীর্ঘ ভাসমান বাধা স্থাপন করা হয়েছে।
নিজেকে যিশুখ্রিষ্ট হিসেবে দেখানোয় তীব্র সমালোচনার মুখে ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে যিশু খ্রিস্ট হিসেবে উপস্থাপন করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবি প্রকাশ করার পর সমর্থক ও বিরোধী- উভয় পক্ষ থেকেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোববার (১২ এপ্রিল) প্রকাশিত ওই ছবিটি এতটাই সমালোচনার মুখে পড়ে যে সোমবারের মধ্যেই তিনি তা মুছে ফেলেন।
এসএএইচ