জাতীয়

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানী কাঁচাবাজার সংলগ্ন একটি ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

বুধবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

আনোয়ারুল ইসলাম বলেন, বনানীর ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর বাড়ির ১১তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তিনি বলেন, প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে মোট সাতটি করা হয়। তাদের সম্মিলিত চেষ্টায় রাত সোয়া ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

কেআর/এমএএইচ/