দেশজুড়ে

নিজেকে ‌‌‘এসবি’ সদস্য দাবি, পুলিশের হাতে আটক পিকআপ চালক

বরিশালে পুলিশ সদস্য পরিচয়ে প্রতারণা করার অভিযোগে সাত্তার হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে তাকে আটক করে হাইওয়ে পুলিশ।

আটক সাত্তার গৌরনদী উপজেলার পূর্ব বর্থী গ্রামের আব্দুল হাকিম মৃধার ছেলে।

গৌরনদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাসার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ জানায়, ওভার স্পিডের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর চেকপোস্টে একটি গাড়ি (পিকআপ) থামানো হয়। এসময় গাড়ির কাগজপত্র না থাকায় এবং ওভার স্পিডের কারণে একটি মামলা দেওয়া হয়। এসময় সাত্তার নিজেকে এসবির (পুলিশের বিশেষ শাখা) লোক বলে দাবি করেন।

এসময় তার কাছে বিপি নম্বর চাইলে তিনি তা দেখাতে অপরাগতা প্রকাশ করেন। একপর্যায়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন। পরে তাকে আটক করা হয়।

শাওন খান/এসআর/জেআইএম

Advertisement