ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে ইরানে পৌঁছেছেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তার এই সফরের বিষয়টি আল-জাজিরাকে নিশ্চিত করেছে ইরানি সূত্রগুলো।
Advertisement
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানি সেনাপ্রধানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, এই উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদলটি ওয়াশিংটন থেকে একটি নতুন বার্তা নিয়ে আসবে ও একই সঙ্গে আলোচনা পুনরায় শুরুর উপযুক্ত সময় নির্ধারণ ও যুদ্ধবিরতি সংশ্লিষ্ট কিছু অমীমাংসিত বিষয়ে আলোচনার কথা রয়েছে।
ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, লেবাননে যুদ্ধবিরতির শর্তগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এছাড়া ইরানের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়টি তেহরানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। দ্বিতীয় দফার আলোচনায় বসার ক্ষেত্রে এই বিষয়গুলোর সমাধান ইরানিদের কাছে অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ।
সূত্র: আল-জাজিরা
Advertisement
এসএএইচ