রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন সাঈদ হাসান তানিম নামের একজন ফটোগ্রাফার। কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে বাসার ঢোকার আগমুহূর্তে তার কাছে থাকা সবকিছু নিয়ে যায় ছিনতাইকারীরা।
Advertisement
মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তার ছবি তোলার ক্যামেরাসহ সব মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এসময় ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে তানিম আহত হন।
ভুক্তভোগী তানিম থানায় লিখিত অভিযোগে বলেছেন, তিনি ফটোস্যুটের কাজ শেষ করে বাসার ফেরার পথে নূরজাহান রোডে আনুমানি রাত ৩টা ৪০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় একাধিক লোক একটি মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে। এসময় তাকে ধারালো চাপাতি দেখিয়ে হত্যার হুমকি দেয় এবং তার সঙ্গে থাকা এস সিরিজের একটি স্যামসাং মোবাইল ফোন, ব্যাগের মধ্যে থাকা একটি ম্যাকবুক ল্যাপটপ এম-৪ প্রো, সনি এফক্স-৩ মডেলের ক্যামেরা, একটি লেন্স ও একটি মেমোরি কার্ড নিয়ে যায় ছিনতাইকারীরা।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, এরকম ছিনতাইয়ের কোনো ঘটনা আমার জানা নেই। বিষয়টি জেনে আমি জানাবো।
Advertisement
টিটি/এমকেআর