আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসার জেরে আশুলিয়ায় এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
Advertisement
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আশুলিয়ার শ্রীখন্ডিয়া মোল্লা বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকেই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে। তবে পুলিশের ধারণা মাদক ব্যবসা ও মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে দু’পক্ষের দ্বন্দ্বের কারণেই ঘটতে পারে এ হত্যাকাণ্ড৷
নিহত ফয়সাল আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার হুমায়ুন কবির মোল্লার ছেলে।
Advertisement
স্থানীয় ও পুলিশ জানায়, বুধবার বিকেলে মাদক ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরপরই ফয়সাল নামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা ও মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। তদন্ত চলছে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মাহফুজুর রহমান নিপু/এফএ/এমএস
Advertisement