খেলাধুলা

বাবরের অন্যরকম সেঞ্চুরি

নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে অর্ধশতকের সেঞ্চুরি করলেন তিনি। বিশ্ব ক্রিকেটের চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

Advertisement

গতকাল বুধবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে পেশোয়ার জালমির অধিনায়ক বাবর অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন তিনি ৫১ বলে। প্রমাণ করেছেন নিজের জাত। ইনিংসটি সাজিয়েছেন ১০ চারে। তার ইনিংসে ভর করে অনায়াসেই ৮ উইকেটের জয় আদায় করে নিয়েছে জালমি।

দারুণ এই ইনিংসে বাবর আজম নিজের নাম নিয়ে গেছেন এই ফরম্যাটের সেরা ব্যাটারদের নামের পাশে। ৩৪১ ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি।

সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ১১৬ হাফসেঞ্চুরি তার নামের পাশে। দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি, ১০৭ অর্ধশতক। সমান ১০০টি ফিফটি জশ বাটলার ও বাবর আজমের।

Advertisement

বাটলার ৪৬৮ ইনিংসে শততম ফিফটির রেকর্ড গড়লেও, বাবরের লেগেছে ৩৪১ ইনিংস।

টি-টোয়েন্টিতে সর্বাধিক হাফ সেঞ্চুরি

ডেভিড ওয়ার্নার – ১১৬

বিরাট কোহলি – ১০৭

Advertisement

জশ বাটলার – ১০০

বাবর আজম – ১০০

আইএন