রংপুরে অনৈতিক কাজের অভিযোগে ৪ নারীসহ ১৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
Advertisement
বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর শাপলা চত্বরের ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর কার্যকলাপের আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, নগরীর শাপলা চত্বরে ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে গোপনে এই অবৈধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হোটেলে অনৈতিক কার্যকলাপের সত্যতা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে তাদের আজ আদালতে তোলা হবে। এছাড়াও এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
Advertisement
জিতু কবীর/এফএ/এএসএম