মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
Advertisement
শুক্রবার সকাল ১১টায় শুরু হয়েছে ম্যাচ। এর ঘন্টাখানেক পর হোম অব ক্রিকেটে উপস্থিত হন জাইমা। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও মাঠে এসেছিলেন তিনি।
তবে গতবার প্রেসিডেন্ট বক্সে বসলেও এবার প্রেসবক্সের উল্টো দিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে বসে খেলা দেখছেন জাইমা।
এর আগে, টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। ২১ ওভারে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯৪ রান।
Advertisement
এসকেডি/আইএন