আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

Advertisement

হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের

যুদ্ধবিরতির বাকি সময় পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে। শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ঘোষণা দিয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন

Advertisement

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৮৮ ডলারে নেমে এসেছে। অথচ দিনের শুরুতেও এর দাম ছিল ৯৮ ডলারের উপরে।

সু চির সাজার মেয়াদ কমালো মিয়ানমার সরকার

শুক্রবার (১৭ এপ্রিল) সুচির আইনজীবী জানান, মিয়ানমার সরকার তার মক্কেলের সাজার মেয়াদ ছয় ভাগের এক ভাগ কমিয়েছে। তবে সু চি তার বাকি সাজা গৃহবন্দী অবস্থায় ভোগ করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হরমুজ পার হতে ইরানি সেনাবাহিনীর অনুমতি লাগবে: শীর্ষ সামরিক কর্মকর্তা

Advertisement

হরমুজ প্রণালি পার হতে ইরানি সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি লাগবে বলে জানিয়েছেন ইরানের একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা। ওই কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলির এখন থেকে আইআরজিসির অনুমতি প্রয়োজন হবে।

ইরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না: উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেছেন, তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না। আমরা পুরো অঞ্চলে যুদ্ধের সমাপ্তি চান। শুক্রবার (১৭ এপ্রিল) তুরস্কে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাইদ খাতিবজাদেহ বলেছেন, যে কোনো যুদ্ধবিরতিতে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত করতে হবে। একে ইরানের রেডলাইন বলে উল্লেখ করেন তিনি।

জ্বালানি সংকটে বিমানসেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

ইরান যুদ্ধের কারণে জেট জ্বালানির ঘাটতি ও মূল্যবৃদ্ধি তীব্র আকার ধারণ করায় প্রথম বড় এয়ারলাইন হিসেবে বহু উড়োজাহাজ আপাতত বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে লুফথানসা। একই সময়ে আফ্রিকার দেশ নাইজেরিয়ার এয়ারলাইনগুলো সম্পূর্ণভাবে সব ফ্লাইট বন্ধের হুমকি দিচ্ছে, কারণ জ্বালানি সরবরাহ কমে যাওয়া এবং দাম বৃদ্ধির বিষয়ে সরকার ও এয়ারলাইনগুলো ক্রমেই জরুরি সতর্কতা জারি করছে।

মোজতবা খামেনির নেতৃত্বে আগ্রাসনের ‘ধ্বংসাত্মক’ জবাব দেবে ইরান

ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাবে ‘নির্ণায়ক ও ধ্বংসাত্মক’ প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের ‘ইরান আর্মি ডে’ উপলক্ষে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই তথ্য জানিয়েছে।

হরমুজ খুলতেই যুদ্ধবিরতির জন্য ট্রাম্পকে চাপ দিয়েছেন সৌদি যুবরাজ?

মধ্যপ্রাচ্যের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একাধিক মার্কিন, পশ্চিমা ও আরব কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

হরমুজ প্রণালিতে টোল আরোপের কোনো আইনি ভিত্তি নেই: আইএমও প্রধান

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে তেলবাহী জাহাজে টোল আরোপের কোনো ধরনের আইনি ভিত্তি নেই। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর মহাসচিব আরসেনিও ডোমিঙ্গেজ স্পেনের গণমাধ্যম এল পায়াস-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

 

ইরান যুদ্ধ ঘিরে ব্রিটিশ সামরিক বাহিনীর দুর্বলতা প্রকাশ

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের সামরিক বাহিনীর দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে, যা প্রধানমন্ত্রী কিয়ারমারের ওপর প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর চাপ আরও বাড়িয়েছে। দীর্ঘদিন ধরে সামরিক কর্মকর্তারা দেশটির কমতে থাকা সক্ষমতা নিয়ে সতর্ক করে আসছিলেন।

এসএএইচ