জাতীয়

তিন দেশ থেকে এলো ৩৪ প্রবাসীর মরদেহ

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়ায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী ৩৪ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার পৃথক ফ্লাইটে এই ৩৪ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে আসে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

Advertisement

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

দেশে পৌঁছানো মরদেহের মধ্যে কুয়েত থেকে ৩০ জন, মালয়েশিয়া থেকে ২ জন এবং লিবিয়া থেকে ২ জন প্রবাসী রয়েছেন।

মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে মরদেহ দাফন ও পরিবহন খরচ বাবদ প্রত্যেক পরিবারকে ৩৫,০০০ টাকা দেওয়া হয়েছে।

Advertisement

এছাড়া মৃত প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বিমার পাওয়ার যোগ্য হলে তা দ্রুততম সময়ে দেওয়া হবে।

স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরএএস/এমআইএইচএস

Advertisement