বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত তৃতীয় রিটেইল অ্যাওয়ার্ডস-২০২৬ এ দুই ক্যাটাগরিতে চার পুরস্কার পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান টেস্টি ট্রিট ও মিঠাই। এছাড়া পুরস্কার পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের আরেক প্রতিষ্ঠান ডেইলি শপিংও।
Advertisement
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডসের তৃতীয় এই আসরে বেস্ট রিটেইলার রেস্টুরেন্ট হয়েছে টেস্টি ট্রিট ও বেস্ট রিটেইলার সুইটস অ্যান্ড বেকারি হয়েছে মিঠাই।
রিটেইল খাতে উদ্ভাবন, দক্ষতা ও গ্রাহককেন্দ্রিক ৬৪টি উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরাম। ২৬টি ক্যাটাগরিতে মোট ৬৪টি উদ্যোগ পেলো বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-২০২৬।
শনিবার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর একটি হোটেলে ৪০টি উদ্যোগ বিজয়ী হয় এবং ২৪টি উদ্যোগ অনারেবল মেনশন পায়। এর আগে সকালে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়।
Advertisement
আয়োজকরা জানান, স্বপ্নের পরিবেশনায়, সিঙ্গার ও বাটার সঞ্চালনায় এবং কনকা ও গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড) এর সহযোগিতায় বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬-এর তৃতীয় আয়োজন।
আয়োজকরা জানান, এ বছর ৫৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩৪৭টি মনোনয়ন জমা পড়ে। একটি কঠোর ও বহু-স্তরের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ১৬ জন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড বিজয়ীদের নির্বাচন করেন। পাঁচটি পৃথক জুরি সেশনে উদ্যোগগুলোকে তাদের লক্ষ্য, দৃষ্টিভঙ্গি, কার্যকারিতা এবং পরিমাপযোগ্য প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
২৬টি ক্যাটাগরির মধ্যে ‘বেস্ট রিটেইলার’ বিভাগে ১৪টি সাব-ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে ছিল জুয়েলারি, ক্যাফে, রেস্টুরেন্ট, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেলস, ফুটওয়্যার, মোবাইল হ্যান্ডসেট, ফুড কোর্ট, ব্যাংক, অটোমোটিভ, ফার্নিচার, লাইফস্টাইল, কসমেটিকস অ্যান্ড স্কিন কেয়ার, ইলেকট্রনিকস এবং সুইট অ্যান্ড সেভরি। তবে মানদণ্ডে উত্তীর্ণ না হওয়ায় ‘লাস্ট মাইল ডিস্ট্রিবিউশন ইনোভেশন’, ‘ইনস্পায়ারিং রিটেইলার অব দ্য ইয়ার’ এবং ‘এক্সপেরিয়েন্সিয়াল রিটেইলার অব দ্য ইয়ার’—এই তিনটি ক্যাটাগরিতে কোনো বিজয়ী ঘোষণা করা হয়নি।
যারা পুরস্কার পেলোবেস্ট রিটেইলার ব্যাংকে সিটি ব্যাংক পিএলসি। এই ক্যাটাগরিতে অনারেবল মেনশন পেয়েছে প্রাইম ব্যাংক পি এল সি।
Advertisement
বেস্ট রিটেইলার ক্যাফে হ্যাভসন কমিউনিকেশন লিমিটেড।
বেস্ট রিটেইলার ইলেকট্রনিক্স সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এই ক্যাটাগরিতে অনারেবল মেনশন পেয়েছে ইলেকট্রো মার্ট লিমিটেড।
বেস্ট রিটেইলার ফ্যাশন অ্যান্ড অ্যাপারেলস সেইলর।
বেস্ট রিটেইলার ফুটওয়্যার বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। এই ক্যাটাগরিতে অনারেবল মেনশন পেয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
বেস্ট রিটেইলার জুয়েলারি কল্লোল গ্রুপ অব কোম্পানিজ।
বেস্ট রিটেইলার লাইফ স্টাইল মিনিসো বাংলাদেশ।
বেস্ট রিটেইলার রেস্টুরেন্ট টেস্টি ট্রিট (প্রাণআরএফএল) গ্রুপ। এই ক্যাটাগরিতে অনারেবল মেনশন পেয়েছে ডমিনোজ পিৎজা বাংলাদেশ।
বেস্ট রিটেইলার সুইটস অ্যান্ড বেকারি মিঠাই (প্রাণ আরএফএল)।
বেস্ট অ্যাকুইজিশন স্ট্রাটেজি ফর রিটেইল যৌথভাবে জয়ী হয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড ও আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এই ক্যাটাগরিতে অনারেবল মেনশন পেয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
বেস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম (বিটুবি) যৌথভাবে জয়ী হয়েছে প্রিয়শপ ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
বেস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম (বিটুসি) যৌথভাবে জয়ী হয়েছে গ্রামীণফোন লিমিটেড ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আর যৌথভাবে অনারেবল মেনশন পেয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড ও বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
বেস্ট ইনভেশন ইন পিওপি মার্চেন্ডাইজিং বিকাশ লিমিটেড।
বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট এ যৌথভাবে জয়ী হয়েছে সলিউশন বিকাশ লিমিটেড ও সফটওয়্যার শপ লিমিটেড।
বেস্ট লয়্যালিটি ক্যাম্পেই ফর রিটেইল বাটা সু কোম্পানি (বাংলাদেশ)। যৌথভাবে অনারেবল মেনশন পেয়েছে মিঠাই ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
বেস্ট মেইড ইন যৌথভাবে জিতেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড ও ফুডি। অনারেবল মেনশন টেস্টি ট্রিট।
বেস্ট অমনি চ্যানেল ইন্টিগ্রেশন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। অনারেবল মেনশন ডিবিএল লাইফ স্টাইল।
বেস্ট রিটেইল অ্যাক্টিভেশন যৌথভাবে জিতেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও গ্রামীণফোন। অনারেবল মেনশন ডেইলি শপিং।
বেস্ট রিটেইল ক্যাম্পেইন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও সেইলর। অনারেবল মেনশন যৌথভাবে পেয়েছে গ্রামীণফোন ও স্বপ্ন।
বেস্ট রিটেইল ইনস্টোর ডিজাইন যৌথভাবে জিতেছে মিনিসো বাংলাদেশ ও সিঙ্গার বাংলাদেশ। অনারেবল মেনশন যৌথভাবে পেয়েছে ডমিনোজ পিৎজা বাংলাদেশ ও সেইলর।
বেস্ট রিটেইল অর্গানাইজেশন অফ দি ইয়ার স্বপ্ন (এসিআই লজিস্টিকস লিমিটেড)। অনারেবল মেনশন যৌথভাবে পেয়েছে সিঙ্গার বাংলাদেশ ও এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
বেস্ট রিটেইল রিভ্যাম্প গ্রামীণফোন লিমিটেড।
বেস্ট রিটেইল স্ট্যার্টাআপ প্রিয়শপ। অনারেবল মেনশন যৌথভাবে পেয়েছে ফুডি ও গোল্ড কিনেন টেকনোলজিস লিমিটেড।
বিকাশ লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
বেস্ট রিটেল স্ট্রাটেজি যৌথভাবে জিতেছে সিঙ্গার বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড পিএলসি। অনারেবল মেনশন পেয়েছে সেইলর।
বেস্ট ইউজ অব টেকনোলজি ইন রিটেইল যৌথভাবে জয়ী হয়েছে স্বপ্ন (এসিআই লজিস্টিকস লিমিটেড)। অনারেবল মেনশন যৌথভাবে পেয়েছে বিকাশ লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
ইমার্জিং রিটেইলার অফ দি ইয়ার ইলেক্ট্রো মার্ট লিমিটেড।
এফ কমার্স এভুলেশন চ্যাম্পিয়ন্স গ্রামীণফোন লিমিটেড।
মোস্ট এডমায়ার্ড রিটেইলার- নিউ মার্কেট প্যানিট্রেশন ইলেক্ট্রো মার্ট লিমিটেড।
মোস্ট ইনোভেটিভ রিটেইল ব্র্যান্ড অফ দি ইয়ার ২০২৫ যৌথভাবে জয়ী হয়েছে স্বপ্ন (এসিআই লজিস্টিকস লিমিটেড) ও প্রাইম ব্যাংক পিএলসি।
মোস্ট সাস্টেইনএবল রিটেইল ইনিশিয়েটিভ জিতেছে স্বপ্ন (এসিআই লজিস্টিকস লিমিটেড)। অনারেবল মেনশন পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
এসএম/এমআইএইচএস