স্বাস্থ্য

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৮১ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৪৪৩ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৬০৬ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩২৬ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২ হাজার ৩৯৬ জন।

Advertisement

এসইউজে/এমএমকে