ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ এবং অর্থনীতি বিভাগের ১৪ শিক্ষার্থীকে প্রায় ৩ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। অ্যাকাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড এবং অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ডের আওতায় তাদের এই বৃত্তি প্রদান করা হয়।
Advertisement
রোববার (১৯ এপ্রিল) উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দীন আহম্মদ, দাতা সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমা বেগম, বিনয় কৃষ্ণ বালা, পরেশ চন্দ্র রায়, মো. কামাল উদ্দিন, এ কে এম জসীম উদ্দিন প্রমুখ।
অ্যাকাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের ১৯৭৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এই ফান্ডের আওতায় প্রতিবছর অ্যাকাউন্টিং বিভাগের বিবিএ (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত ১ম বর্ষের ৪ জন, ২য় বর্ষের ২ জন এবং ৩য় বর্ষের ২ জনসহ মোট ৮ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন ২৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
Advertisement
আরও পড়ুননৈতিকতা-দর্শন চর্চার মাধ্যমে মানবিক সমাজ গড়তে হবে: ঢাবি উপাচার্য সপ্তাহে দুইদিন ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট
২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই ট্রাস্ট ফান্ড থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, রাহাত মাহমুদ সাদি, জান্নাতুল ফেরদৌস, ফয়সাল আহমেদ, দেলোয়ার হসাইন, রুহি মুশফিকা, নিসাবুল ইসলাম, রাম প্রসাদ ও আলী হোসেন।
অন্যদিকে, অধ্যাপক ড. নাজমা বেগম কর্তৃক প্রতিষ্ঠিত ‘অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড’ থেকে অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এ ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতিবছর অর্থনীতি বিভাগের বিএসএস (সম্মান) ১ম বর্ষের ২ জন, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের একজন করে এবং এমএসএস শ্রেণির একজনসহ মোট ৬ জন শিক্ষার্থীকে সমপরিমাণ বৃত্তি প্রদান করা হয়। এতে একজন শিক্ষার্থী ১৮ হাজার ৩২৮ টাকা পাবেন।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এই ট্রাস্ট ফান্ড থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ১ম বর্ষের ইয়াসিন আরাফাত (পিয়ারা বানু বৃত্তি) ও মো. আবু বকর সিদ্দিক (ড. মুস্তাক হাসান মাহমুদ বৃত্তি), ২য় বর্ষের মো. আবু সালেহ্ (এস. এম ওয়াজেদ বৃত্তি), ৩য় বর্ষের তাসনিয়া কাওছার নিঝুম (মোমেনা বেগম বৃত্তি), ৪র্থ বর্ষের সুমাইয়া মীম (আবুল হাসনাত মাহমুদ বৃত্তি) এবং এমএসএসের রীতি হীরা (ড. নাজমা বেগম বৃত্তি)।
Advertisement
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দাতা সদস্যদের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের এ বৃত্তি যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের মেধা ও দক্ষতা বিকাশে মনোনিবেশ করার আহ্বান জানান।
এফএআর/কেএসআর