ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি সুফিয়া কামাল হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ইতি রানী রায় চ্যাম্পিয়ন এবং দর্শন বিভাগের শিক্ষার্থী জিকু আক্তার রানার্স-আপ হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।খেলা শেষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Advertisement
কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ছালমা নাছরীনের সভাপতিত্বে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, হল সংসদের নেতা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এফএআর/জেএইচ
Advertisement