খেলাধুলা

লিজেন্ডস অব রূপগঞ্জে সই করলেন লিটন-মিরাজ

তার সঙ্গে কথা হয়েছে মোহামেডানেরও। ক্লাবটির কর্মকর্তারা কথা বলেছিলেন মেহেদি হাসান মিরাজের সাথে। খোদ মোহামেডান কর্তাদের কাছ থেকেই জানা গেছে, তাদের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম খুব করে মেহেদি হাসান মিরাজকে দলে পেতে আগ্রহী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর মিরাজকে নেয়নি মোহামেডান।

Advertisement

কারণ এক ও অভিন্ন। প্রিমিয়ার লিগে এক থেকে দুটির বেশি ম্যাচ খেলার সম্ভাবনা খুব কম মিরাজের।

প্রায় একই অবস্থা লিটন দাসেরও। তাই তাদের এবারের প্রিমিয়ার লিগ খেলার সম্ভাবনাই গিয়েছিল কমে। সম্ভাবনা কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছিল।

এরকম অবস্থায় এগিয়ে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রিমিয়ার লিগে বরাবর ভালো দল গড়া লিজেন্ডস অব রূপগঞ্জেই হয়েছে শেষ পর্যন্ত লিটন দাস আর মেহেদি মিরাজের ঠিকানা।

Advertisement

লিটন দাস লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখাতে যাচ্ছেন, জাগো নিউজের পাঠকরা সে খবর আগের দিনই জেনে গিয়েছিলেন। আজ (১৯ এপ্রিল) দলবদলের দ্বিতীয় ও শেষ দিন লিটন আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। একইভাবে রূপগঞ্জের হয়ে সই করেছেন মেহেদি হাসান মিরাজও।

এআরবি/আইএইচএস