মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারকে ফিরে যেতে বাধ্য করেছে ইরান।
Advertisement
ইরানি বাহিনী সতর্কবার্তা দেওয়ার পর ওই দুটি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়। ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের চলমান সামুদ্রিক অবরোধের কারণে তারা এই পদক্ষেপ নিয়েছে।
তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বতসোয়ানা ও অ্যাঙ্গোলার পতাকাবাহী জাহাজ দুটি অননুমোদিতভাবে এই কৌশলগত জলপথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল।
সতর্কবার্তার পর জাহাজগুলোকে পথ পরিবর্তন করতে বাধ্য করা হয়।
Advertisement
শনিবার ইরান জানায়, তারা প্রণালিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করছে এবং নাবিকদের সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ জ্বালানি রুট আবারও বন্ধ রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে ইরান যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে কিছু আদায় করতে পারবে না।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
Advertisement