মেডিকেল সেন্টারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জকসু) উদ্যোগে একটি বিশেষজ্ঞ দল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার পরিদর্শন করেছে।
Advertisement
পরিদর্শনকালে বিশেষজ্ঞ দলটি বিদ্যমান চিকিৎসাসেবার মান, অবকাঠামোগত সুবিধা, প্রয়োজনীয় যন্ত্রপাতি, ওষুধ সরবরাহ ব্যবস্থা এবং জনবল কাঠামো পর্যালোচনা করে।
এসময় শিক্ষার্থীদের জন্য আরও উন্নত, কার্যকর ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার, সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ জানান, এই পরিদর্শনের ভিত্তিতে একটি বাস্তবমুখী ও টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Advertisement
জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, আমরা বাস্তবসম্মত ও সময়োপযোগী সুপারিশ কর্তৃপক্ষের কাছে করবো। পাশাপাশি জকসু কিছু যন্ত্রপাতি আনার চেষ্টা করবে।
টিএইচকিউ/এমকেআর