চীনের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন সহকারী একান্ত সচিব ইউনুস আলী।
Advertisement
রোববার (১৯ এপ্রিল) রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারের একটি ফ্লাইটে তাদের চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, চীনের সরকারের আমন্ত্রণেই এ সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব।
এদিকে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
Advertisement
কেএইচ/এমএএইচ/