জাতীয়

ইলিয়াস আলীসহ অন্য গুম ব্যক্তিদের ভাগ্যে কী ঘটেছে, সংসদে ব্যাখ্যা দাবি

বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অন্য গুম ব্যক্তিদের ভাগ্যে কী ঘটেছে- সে বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ।

Advertisement

তিনি বলেন, আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীসহ চার শতাধিক নেতাকর্মী গুম হয়েছেন। আজ স্বৈরাচার সরকার নেই। বর্তমান সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ ব্যাপারে বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে বক্তব্য এসেছে। আমরা আশা করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হবে। আমরা গুম হওয়া ব্যক্তিদের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানতে চাই, জাতি জানতে চায়।

আরও পড়ুনহাসিনার আমলে কটূক্তির জন্য গ্রেফতার করা হতো, এখনো এমনটা ঘটবে ভাবিনি বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির 

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

Advertisement

সংসদ অধিবেশনে কথা বলেন সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ

কলিম উদ্দিন আহমদ বলেন, ইলিয়াস আলী এবং অন্য যারা (গুম) আছেন তাদের ভাগ্যে কী ঘটেছে? এখনো আমরা নীরব কেন? নীরব থাকার কারণে বিভিন্নভাবে বিভিন্ন সংবাদ পরিবেশন হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা এই সংসদে সুস্পষ্ট একটি বিবৃতি চাই।

আরএএস/কেএসআর

Advertisement