লাইফস্টাইল

ফ্যান পরিষ্কার করলে কি আসলেই বাতাস বাড়ে

অনেকেই খেয়াল করেছেন - সিলিং ফ্যান পরিষ্কার করার পর যেন বাতাসটা হঠাৎ করেই বেশি জোরে লাগতে শুরু করে। তখন মনে হয়, ফ্যানের গতি বুঝি বেড়ে গেছে! আসলে কি সত্যিই এমন কিছু ঘটে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে?

Advertisement

আসলে যা ঘটে

ফ্যানের ব্লেডে ধুলো-ময়লা জমলে সেটির বাতাস কাটার ক্ষমতা কমে যায়। পরিষ্কার করার পর সেই বাধা দূর হয়, ফলে বাতাস চলাচল স্বাভাবিকভাবে বাড়ে - এটাই মূল কারণ।

১. ব্লেডে ধুলো জমলে বাতাস বাধা পায়ফ্যানের ব্লেডে ধুলো জমে পুরু স্তর তৈরি করলে বাতাস ঠিকভাবে নিচে নামতে পারে না। এতে ফ্যান ঘুরলেও বাতাস কম অনুভূত হয়।

২. বাতাসের প্রবাহ উন্নত হয়পরিষ্কার ব্লেড বাতাসকে আরও মসৃণভাবে কাটতে পারে। এতে বাতাস সরাসরি ও জোরে নিচে আসে।

Advertisement

৩. ঘরের ধুলোও কমেফ্যান পরিষ্কার থাকলে বাতাসে কম ধুলো ছড়ায়, ফলে বাতাস বেশি স্বস্তিদায়ক লাগে।

৪. মানসিক অনুভূতির প্রভাবও থাকেপরিষ্কার পরিবেশে বাতাস স্বাভাবিকভাবেই বেশি আরামদায়ক মনে হয়। ফলে মনে হয় বাতাস যেন আগের চেয়ে বেশি লাগছে।

ফ্যান পরিষ্কার করার পর বাতাস বেশি লাগার অনুভূতিটি আসলে বাস্তব কারণের সঙ্গে মানসিক স্বস্তির মিশ্রণ। তাই আজই একটু সময় বের করে পরিষ্কার করে ফেলতে পারেন।

সূত্র: হেলথলাইন, দ্য স্প্রুস, গুড হাউসকিপিং, ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জি

Advertisement

এএমপি/এএসএম