লাইফস্টাইল

কড়া রোদে শুকাবেন না যেসব কাপড়

গরমে কাপড় দ্রুত শুকানোর জন্য অনেকেই কড়া রোদে দিয়ে দেন সব ধরনের পোশাক। এতে সময় বাঁচলেও সব কাপড়ের জন্য এটি নিরাপদ নয়। কিছু কাপড় আছে, যেগুলো তীব্র রোদে শুকালে রঙ ফিকে হয়ে যায়, কাপড় শক্ত হয়ে যায় বা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

Advertisement

জেনে নিন কোন কাপড়গুলো গ্রীষ্মের তীব্র রোদে না শুকানো ভালো -

১. সিল্ক বা রেশমি কাপড়

সিল্ক খুবই নরম ও সংবেদনশীল কাপড়। কড়া রোদে দিলে এর উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় এবং কাপড় দুর্বল হয়ে যেতে পারে। তাই ছায়ায় শুকানোই ভালো।

২. উলের কাপড়

উলের পোশাক রোদে দিলে সঙ্কুচিত হয়ে যেতে পারে। এতে কাপড়ের আকার বদলে যায়, তাই এগুলো ছায়াযুক্ত ও বাতাস চলাচল আছে এমন জায়গায় শুকানো উচিত।

Advertisement

৩. গাঢ় রঙের কাপড়

কালো, নীল বা গাঢ় রঙের কাপড় সরাসরি রোদে দিলে দ্রুত রঙ ফিকে হয়ে যায়। তাই এসব কাপড় উল্টো করে বা ছায়ায় শুকানো ভালো।

৪. প্রিন্টেড বা এমব্রয়ডারি করা পোশাক

প্রিন্ট বা এমব্রয়ডারির রঙ ও ডিজাইন রোদে নষ্ট হয়ে যেতে পারে। তাই এগুলো সরাসরি রোদে না দিয়ে হালকা আলোয় শুকানো উচিত।

৫. ইলাস্টিক বা স্ট্রেচেবল কাপড়

যেসব কাপড়ে ইলাস্টিক থাকে (যেমন - লেগিংস, আন্ডারগার্মেন্টস), সেগুলো রোদে দিলে ইলাস্টিক ঢিলা হয়ে যেতে পারে। এতে পোশাকের ফিটিং নষ্ট হয়।

৬. সিনথেটিক কাপড়

পলিয়েস্টার বা নাইলনের মতো সিনথেটিক কাপড় অতিরিক্ত তাপে ক্ষতিগ্রস্ত হতে পারে। এগুলো ছায়ায় শুকালে দীর্ঘদিন ভালো থাকে।

Advertisement

সব কাপড় এক নিয়মে শুকানো ঠিক নয়। কোন কাপড় কোথায় শুকানো উচিত - এই বিষয়টি মাথায় রাখলেই পোশাক দীর্ঘদিন ভালো ও নতুনের মতো থাকবে। তাই কড়া রোদে দেওয়ার আগে একবার ভেবে নিন।

সূত্র: গুড হাউসকিপিং, দ্য স্প্রুস, মার্থা স্টুয়ার্ট, রিয়েল সিম্পল

এএমপি/এমএস