বিনোদন

বিএনপির মনোনয়ন পেলেন না ‘জুলাইয়ের অগ্নিকন্যা’খ্যাত সেই ফারজানা সিঁথিও

জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখে ‘জুলাইয়ের অগ্নিকন্যা’ হিসেবে খ্যাতি পান অ্যাক্টিভিস্ট ফারজানা সিঁথি। তিনি একজন মডেলও। কাজ করেছেন নানা রকমি গানচিত্রে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন চেয়ে আলোচনার জন্ম দেন তিনি।তবে শেষ পর্যন্ত শোবিজের অন্যান্য তারকাদের মতো চূড়ান্ত মনোনয়ন তালিকায় জায়গা হয়নি তারও।

Advertisement

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। ফরম নেওয়ার পর সাংবাদিকদের তিনি জানান, নড়াইল-২ আসন থেকে আবেদন করেছেন এবং চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন।

তবে সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত বিএনপির চূড়ান্ত তালিকায় তার নাম নেই। ফলে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে প্রবেশের চেষ্টা করলেও প্রথম ধাপেই ধাক্কা খেলেন এই আলোচিত মুখ।

ফারজানা সিঁথি যশোরের বাসিন্দা। তিনি দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থী।

Advertisement

২০২৪ সালের আগস্টে শাহবাগে একটি ঘটনায় সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি আলোচনায় আসেন এবং অনেকে তাকে “জুলাইয়ের অগ্নিকন্যা” হিসেবে পরিচিত করেন।

রাজনীতিতে তার এই অংশগ্রহণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হলেও শেষ পর্যন্ত বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকায় তিনি জায়গা পাননি।

 

এলআইএ

Advertisement