সাহিত্য

আবু আফজাল সালেহের তিনটি কবিতা

একটি এক্সপ্রেস অপ্রত্যাশিত দাঁড়ালো এখানে

একটি ছোট স্টেশন, এখানে এক্সপ্রেস ট্রেন থামে নাপ্রত্যাশিত ট্রেন চলে গেছে সঠিক সময়েআর কোনো ট্রেন নেইবিকেল পেরিয়ে আসবে সন্ধ্যা, গভীর অন্ধকার…অজস্র চিন্তার ভাঁজ আমাদের কপালে—পাশে নেই কোনো আবাসিক হোটেল।

Advertisement

ভাবতে ভাবতে সন্ধ্যা চলে আসেগেয়ে ওঠে এক কালো পাখিনড়াচড়া করে হুতোমপেঁচা, জনমানব নেইট্রেন যায় আসে, পার হয়ে চলে যায়জমতে থাকে ভয়, আশঙ্কা…

একটি এক্সপ্রেস ট্রেন অপ্রত্যাশিত দাঁড়ালো এখানেউঠে পড়লাম, চলে গেলাম অজানা দূরে।

****

Advertisement

এখন আসবে অনেক অতিথি

গাঁদাফুলের কানে একটি করে মুক্তা ঝুলিয়ে দিলামনাম হয়ে গেল মুক্তা-গাঁদারানি হয়ে গেলো বাগান।

এখন আসবে অনেক অতিথি, অনেক পরি।

****

ঝোঁপ দাড়িয়েছে কাঁটা হয়ে, তুমি দাঁড়িয়েছো জোৎস্না হয়ে

জানালার ওপারেই, সবুজ ঘাস, শিশিরে ভেজা ফুলদোল খায় বাতাসে, দোল খায় মনেপার্বতীকে জাগিয়ে দিয়ে পাহারা দেয় জ্যোৎস্না।

Advertisement

মাঝেমধ্যে ভাবি, বলেই ফেলি আমার দুঃখগাথাতোমার সঙ্গে, এই জোৎস্নার সঙ্গেওই ঝোঁপকাঁটার সঙ্গে, ঘাস কিংবা ফুলের সঙ্গে…

তোমার বুকে জেগে উঠে ভালোবাসা নদী-জোৎস্নার মতো।

কেএসকে