জাতীয়

একচেটিয়া বাস ভাড়া বাড়ানোর পাঁয়তারা বন্ধ চায় যাত্রী কল্যাণ সমিতি

আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চের প্রভাবশালী মালিক সমিতির নেতৃত্বে একচেটিয়া ভাড়া বাড়ানোর পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

Advertisement

সোমবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘যাত্রীদের দরকষাকষি বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতি কর্তৃক একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরার প্রতিবাদে’ এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পেলে আনুপাতিক হারে বাস, লঞ্চ ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়বে এটাই স্বাভাবিক। কিন্ত বাস ও লঞ্চ মালিক সমিতি সরকারের কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বা দরকষাকষি বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের পায়তারা চালাচ্ছে। জনস্বার্থের ভাড়া নির্ধারণে কেন লুকোচুরি করা হবে, কেন মিডিয়া থেকে গোপন করা হবে।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, বাড়তি ভাড়া নিয়ে বাসে বাসে, লঞ্চে লঞ্চে হাতাহাতি মারামারির শিকার হন যাত্রীরা, লাঞ্ছিত হন যাত্রীরা। কিন্তু এই ভাড়া দেওয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে একচেটিয়া ভাড়া নির্ধারণের যে পায়তাঁরা চালাচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।

Advertisement

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব আরও বলেন, অতি সম্প্রতি জ্বালানি তেলের মূল্য তিন দফা কমার পরিপ্রেক্ষিতে প্রতি ১ টাকায় ১ পয়সা হারে বাস ভাড়া কমানো হয়েছে। একই সূত্র ধরে এবার প্রতিটি লিটার জ্বালানিতে ১৫ টাকা মূল্যবৃদ্ধির কারণে বাস ভাড়া প্রতি কিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানো যেতে পারে।

তার অন্যথা হলে যাত্রী কল্যাণ সমিতি কঠিন ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও জানান তিনি।

এমএমএ/এমকেআর

Advertisement