দুর্নীতি করে কেউ শিক্ষা মন্ত্রণালয়ে ২৪ ঘণ্টা থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
Advertisement
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এসময় প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত ছিলেন।
একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমি ওই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে ২৪ ঘণ্টা থাকতে পারবে না। আমি তা করেছি, এখনো করছি। আজ কয়েকজনকে বিদায় দিয়েছি।
Advertisement
তিনি জানান, জানুয়ারিতে এসএসসির কোর্স শুরু করে ডিসেম্বরে কোর্স শেষ হয়। কোর্স শেষ করে পরীক্ষা নেওয়া হবে।
ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটি কবে নাগাদ বাস্তবায়ন হবে। এটি কি আগামী বছর, নাকি ২০২৮, ২০২৯ সাল থেকে। জানতে চাইলে মন্ত্রী বলেন, কেন ২০২৮, ২০২৯, ২০২৭ বলবো? জানুয়ারি মাসে সিলেবাস দিয়ে ক্লাস শুরু হয়নি?
তখন সাংবাদিকেরা বলেন ‘হয়েছে’। মন্ত্রী আবার বলেন, হ্যাঁ, কিছুটা ব্যত্যয় ঘটেছে, সেজন্য ক্লাস সপ্তাহে ছয় দিন হচ্ছে।...সিলেবাস ডিসেম্বরে শেষ হবে নাকি? জানুয়ারিতে ক্লাস শুরু হয়ে ডিসেম্বরে শেষ হতে হবে।
তখন মন্ত্রীর কাছে আরও স্পষ্ট হওয়ার জন্য সাংবাদিকেরা জানতে চান আগামী এসএসসি পরীক্ষা এই ডিসেম্বরে হবে কি না। জবাবে মন্ত্রী বলেন, কোর্স শেষ হবে কবে? তখন সাংবাদিকেরা বলেন ‘ডিসেম্বরে’। জবাবে মন্ত্রী বলেন, জানুয়ারিতে কোর্স শুরু করে ডিসেম্বরে শেষ হয়। তাহলে কোর্স শেষ হলে পরীক্ষা নেবো, এটা জানা আর না জানার কী হলো?
Advertisement
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, যদি ডিসেম্বরে কোর্স শেষ হয় তাহলে তাদের জীবন থেকে এক বছর নষ্ট করা হবে কেন? তখন সাংবাদিকেরা আবারও জানতে চান, আগামী এসএসসি পরীক্ষাটি কি তাহলে ডিসেম্বরে হবে? জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক পরীক্ষা যে সময়ে হয়, সেই সময়ে হবে।
আরএমএম/এমকেআর