জাতীয়

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরের বান্ডেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতার ব্যক্তির নাম লালা প্রকাশ (৪৩)। তিনি কোতোয়ালী থানার সেবক কলোনির মেথরপট্টির বাসিন্দা।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ওয়ারেন্টভুক্ত এই আসামিকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এর অংশ হিসেবে সোমবার দুপুরে লালাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

তিনি বলেন, গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। একই মামলার অন্য ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তবে হত্যা মামলার তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ।

এমআরএএইচ/এসএনআর

Advertisement