দেশজুড়ে

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় পরীক্ষাার্থীদের মহাসড়ক অবরোধ

রাত পোহালেই এসএসসি ও সমমানের পরীক্ষা কিন্তু এখন পর্যন্ত প্রবেশপত্র না পেয়ে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে গাইবান্ধার পলাশবাড়ীর পরীক্ষার্থীরা। এতে রাস্তার দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে।

Advertisement

জানা গেছে, উপজেলার গৃধারীপুর উচ্চ বিদ্যালয়ের ৪০ জন পরীক্ষার্থী সকাল থেকে বিদ্যালয়ে ঘুরে এখন পর্যন্ত প্রবেশপত্র পাননি।

শিক্ষার্থীদের অভিযোগ প্রবেশপত্র চাইলে প্রধান শিক্ষক নানা টালবাহনা করেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হলে তারা বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়ে সাড়ে ৯টা পর্যন্ত অবরোধ চলে। পরে উপজেলা নির্বাহী অফিসার এসে প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলে পরীক্ষার্থী অবরোধ তুলে নেন। তখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

আনোয়ার আল শামীম/এএমএ