বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের কনটেন্ট নির্মাতাদের প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। ভ্লগার, সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান, শিশুতোষ কনটেন্ট নির্মাতা থেকে শুরু করে বিনোদনভিত্তিক নানা চ্যানেল কোটি কোটি দর্শকের মন জয় করে নিয়েছে।
Advertisement
সামাজিক মাধ্যম বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেড-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, সাবস্ক্রাইবার সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ ১০ ইউটিউব চ্যানেলের তালিকায় বড় ধরনের প্রাধান্য রয়েছে শিশুতোষ ও সংগীতভিত্তিক কনটেন্টের।
শীর্ষে মিস্টারবিস্টতালিকার এক নম্বরে রয়েছে মিস্টারবিস্ট চ্যানেল, যার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৪৭৭ মিলিয়ন। মার্কিন কনটেন্ট নির্মাতা জিমি ডোনাল্ডসনের এই চ্যানেলটি বড় বাজেটের চ্যালেঞ্জ, বিপুল অর্থ পুরস্কার, দাতব্য কার্যক্রম এবং অভিনব ভিডিও কনসেপ্টের জন্য বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউব ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা বড় চ্যানেলগুলোর একটি।
তালিকায় কারা আছে দ্বিতীয় স্থানে রয়েছে টি-সিরিজ, যার সাবস্ক্রাইবার প্রায় ৩১১ মিলিয়ন। ভারতের এই বৃহৎ সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানটির চ্যানেলে বলিউড গানের ভিডিও, চলচ্চিত্রের ট্রেলার ও বিভিন্ন বিনোদন কনটেন্ট প্রকাশিত হয়। তৃতীয় স্থানে থাকা কোকোমেলন নার্সারি রাইমস-শিশুদের জন্য তৈরি অ্যানিমেটেড গান ও শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে ২০০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছে। চতুর্থ স্থানে রয়েছে ইউটিউব মুভিজ, যেখানে দর্শকরা সিনেমা ভাড়া নেওয়া, কেনা বা বিজ্ঞাপনসহ বিনামূল্যে দেখার সুযোগ পান। এর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১৯৭ মিলিয়ন। পঞ্চম স্থানে থাকা সেট ইন্ডিয়া- চ্যানেলে জনপ্রিয় টিভি শো, নাটক, রিয়েলিটি শো ও কমেডি অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এর সাবস্ক্রাইবার প্রায় ১৮৯ মিলিয়ন। শিশুতোষ কনটেন্টের আধিপত্য তালিকার পরবর্তী স্থানগুলোতে রয়েছে শিশুদের জন্য তৈরি কনটেন্টভিত্তিক চ্যানেলগুলো। ভ্লাদ অ্যান্ড নিকি ১৪৯ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে ষষ্ঠ স্থানে। দুই ভাইয়ের দৈনন্দিন খেলা, গল্প ও শিক্ষামূলক ভিডিও এখানে তুলে ধরা হয়। স্টোকস টুইনস- ১৩৯ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে সপ্তম স্থানে রয়েছে। যমজ ভাই অ্যালেক্স ও অ্যালান স্টোকসের প্র্যাঙ্ক, চ্যালেঞ্জ ও কমেডি ভিডিও এই চ্যানেলের মূল আকর্ষণ। কিডস ডায়ানা শো- ১৩৮ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে অষ্টম স্থানে। ছোট্ট ডায়ানার খেলাধুলা, টয় রিভিউ ও গল্পভিত্তিক ভিডিও শিশুদের মধ্যে বেশ জনপ্রিয়। লাইক নাস্তিয়া- ১৩২ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে নবম স্থানে। এই চ্যানেলে নাস্তিয়ার বিভিন্ন শিক্ষামূলক ও বিনোদনমূলক কনটেন্ট প্রকাশিত হয়। তালিকার দশম স্থানে রয়েছে- কিমপ্রো, যার সাবস্ক্রাইবার প্রায় ১৩১ মিলিয়ন। কিম ডং-জুন ও ইউ বেক-হাপ পরিচালিত এই চ্যানেলে কুকিং, মুকবাং, চ্যালেঞ্জ ও দৈনন্দিন জীবনের নানা কনটেন্ট দেখা যায়। কী বলছেন বিশ্লেষকরাবিশ্লেষকদের মতে, ইউটিউবে সফল হতে হলে এখন বৈশ্বিক দর্শকদের লক্ষ্য করে কনটেন্ট তৈরি, ধারাবাহিক আপলোড এবং নতুনত্ব ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুতোষ কনটেন্ট ও সংগীতভিত্তিক ভিডিও সহজেই ভাষার সীমা অতিক্রম করে বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। তারা বলছেন, ভবিষ্যতে এই তালিকায় আরও নতুন কনটেন্ট নির্মাতার নাম যুক্ত হলেও, সৃজনশীলতা ও দর্শক সম্পৃক্ততাই থাকবে সাফল্যের মূল চাবিকাঠি।
Advertisement
সূত্র: ম্যাশেবল
আরও পড়ুনইউটিউবে পছন্দের ভিডিও খুঁজে পাওয়া আরও সহজ হবেএবার কনটেন্টের ওপর কড়া নজর রাখবে ইউটিউবসূত্র: এনগ্যাজেট
শাহজালাল/কেএসকে
Advertisement