তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করলেই শুরু হবে কাউন্টডাউন, কেন?

 

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ খুব শিগগির ইউজারদের জন্য আরও উন্নত প্রাইভেসি ফিচার আনতে যাচ্ছে। ডিজঅ্যাপেয়ারিং মেসেজেস-কে আরও কার্যকর করতে সংস্থা ‘আফটার রিডিং’ নামে একটি নতুন অপশন নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীদের চ্যাট নিরাপত্তাকে এক ধাপ এগিয়ে দেবে।

Advertisement

বর্তমানে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পর থেকেই টাইমার শুরু হয় এবং নির্দিষ্ট সময় (২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন) পর তা মুছে যায়। তবে নতুন এই ফিচারে মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গে টাইমার শুরু হবে না। বরং রিসিভার যখন মেসেজটি প্রথমবার খুলে পড়বেন, তখন থেকেই কাউন্টডাউন শুরু হবে।

এর ফলে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা আরও নিরাপদ হবে। ধরুন, আপনি কাউকে ওটিপি বা ব্যক্তিগত ডকুমেন্ট পাঠালেন তাহলে সেটি দীর্ঘ সময় চ্যাটে পড়ে থাকবে না, বরং পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

প্রতিবেদন অনুযায়ী, এই ফিচারটি হোয়াটসঅ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েড ২.২৬.১৫.১১ ভার্সনে প্রথম দেখা গেছে। প্রযুক্তি বিষয়ক প্ল্যাটফর্ম ওয়েবিটাইনফো জানিয়েছে, বর্তমানে এটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে সাধারণ ইউজারদের জন্য উন্মুক্ত করা হতে পারে।

Advertisement

এছাড়া নতুন আপডেটে শুধু ‘আফটার রিডিং’ নয়, আরও কিছু ছোট সময়ের টাইমার অপশনও যুক্ত হতে পারে। যেমন-৫ মিনিট, ১ ঘণ্টা এবং ১২ ঘণ্টা। অর্থাৎ রিসিভার যখন মেসেজটি পড়বেন, তখন থেকে নির্ধারিত সময় গণনা শুরু হবে এবং সময় শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই টাইমিং প্রেরক ও প্রাপকের জন্য আলাদা ভাবে কাজ করতে পারে। অর্থাৎ প্রাপকের ফোনে মেসেজটি পড়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, আর প্রেরকের ডিভাইসে তা ভিন্ন সময় অনুযায়ী মুছে যেতে পারে। এতে দু’পক্ষের প্রাইভেসি নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে।

এই ফিচারটি বিশেষ করে তাদের জন্য উপযোগী, যারা নিয়মিত ওটিপি, ব্যাংকিং তথ্য বা অন্যান্য গোপনীয় তথ্য শেয়ার করেন। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং প্রথমে বিটা ইউজারদের জন্য চালু হতে পারে। টেস্টিং সফল হলে ধীরে ধীরে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে। এই আপডেট চালু হলে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি ফিচার আরও শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও পড়ুনশর্ত মানলে শিশুরাও ব্যবহার করতে পারবে হোয়াটসঅ্যাপহোয়াটসঅ্যাপের গোপন ট্রিকস, লুকিয়ে অন্যের মেসেজ পড়বেন যেভাবে

কেএসকে

Advertisement