জাতীয়

ডিএমপির তেজগাঁও বিভাগে অভিযান, গ্রেফতার ৬০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২০ এপ্রিল) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে থানা পুলিশ এসব ব্যক্তিকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলো:- মো. শিপন মিয়া (২০), আলমগীর হোসেন (২৯), সবুজ খান (২৫), আবির হোসেন (৩৩), মো. মানিক (৩৩), মো. আল আমিন (১৯), মো. রাকিবুল ইসলাম (২৩), মো. জয়নাল আবেদীন (২২), মো. আকাশ (২০), মো. তৌসিফ আহম্মেদ (২৫), তানজিল হাসান (২৪), এরফানুর রহমান (৩২), মো. আইয়ুব আলী, মো. তানভীর আহমেদ তুষার (২৫), মো. ইমরান (২২), মো. ইয়ামিন রাব্বি (২১), মো. রাসেল (২৪), মো. রাসেল (২১), মো. বাদশা ফয়সাল (৪৪), মো. রানা (৩৪), মো. শাকিল (২২), মো. ইমন হোসেন (২৪), মো. সাকিল পণ্ডিত (২৩), মো. আরজু মিয়া (২৬), চাঁন মিয়া (৩২), সিয়াম হাওলাদার (২২), মো. আল-শাহরিয়ার অন্ত (২০), শান্ত চৌধুরী (৩২), মো. শুভ (২৫), আশরাফুল ইসলাম (২৪), মো. ইমরান হোসেন (২৩), মো. সানিম (২৫), মো. খন্দকার শুভ (২২), মো. শিপন (১৯), মো. জিসান (২৬), মো. জাকির হোসেন (৪০), মো. নাছির ওরফে ইয়াছিন (২৫), মো. আনোয়ার হোসেন বুলবুল (৩৮), মো. নয়ন (২৭), মো. আনিছ (৩৬), মো. সুমন (২৫), মো. সানিম শেখ (২৩), মো. শ্রাবণ (২০), মো. ফয়সাল ওরফে আক্তার (২৬), মো. হিমেল হোসেন (২৯), মো. অন্তর মিয়া (২৫), মো. জীবন (২৪), মো. হাসান (২৭), মো. আল আমিন (২২), মো. তানভীর (২০), মো. মামুন (২৩), মো. শুভ (২৩), মোসা. জুলেখা খাতুন (৩০), এসএম মিকাইল (৩৫), মো. শাহীন (৫৯), মো. নুর আলম (৫৪), মো. মুন্না (১৯), মো. হানিফ (২৫), আতিক হাসান (২৪) এবং মো. ইমরান হোসেন (২৯)।

Advertisement

গ্রেফতারদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে ২৭ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৪ জন, আদাবর থানা থেকে ৫ জন, তেজগাঁও থানা থেকে ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে ১২ জন এবং হাতিরঝিল থানা থেকে ৭ জনকে আটক করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

কেআর/এমএএইচ/

Advertisement