সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে ডিজেল তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শেরনগর বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এ দণ্ড দেন।
আফরিন জাহান জানান, গোপন এক সংবাদের ভিত্তিতে মেসার্স রবিউল এন্টারপ্রাইজে তল্লাশি করা হয়। এসময় সেখানে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড ও মজুতকৃত ডিজেল জব্দ করা হয়। এসময় বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর, উপজেলা প্রশাসন ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এনএইচআর/এমএস
Advertisement