বিনোদন

গম পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে নায়িকাকে

গম পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে টালিউডের জনপ্রিয় নায়িকা ও সাবেক সাংসদ নুসরাত জাহানকে। তাকে তলব করেছে ভারেতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Advertisement

জানা গেছে, আগামী ২২ এপ্রিল কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে নুসরাতকে। তবে তিনি দিল্লিতে ইডির সদর দপ্তরে হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছেন।

ইডি সূত্রে জানা যায়, রেশন দুর্নীতি ও গম পাচারের অভিযোগ ওঠার সময় বশিরহাটের সাংসদ ছিলেন নুসরাত জাহান। সেই সূত্রেই তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

একটি বিশেষ সূত্র ধরে এই মামলায় তার নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, বাংলাদেশ সীমান্ত দিয়ে গম পাচারের ঘটনায় জড়িত একটি চক্রের সঙ্গে কিছু আর্থিক লেনদেনে তার যোগসূত্র থাকতে পারে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত নুসরতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগেও বাণিজ্যিক একটি মামলায় ইডির তলব পেয়েছিলেন এই অভিনেত্রী।

Advertisement

বর্তমানে বিনোদন অঙ্গন থেকে কিছুটা দূরেই রয়েছেন নুসরত। সম্প্রতি স্বামী, অভিনেতা যশ গুপ্তর সঙ্গে ছুটির মেজাজে দেখা গেছে তাকে। তবে কাজ থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নানা ট্রেন্ড অনুসরণ করা থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়া-সবকিছুতেই নিয়মিত আলোচনায় থাকেন এই তারকা।

আরও পড়ুন:সুখবর দিলেন শাহরুখের ‘জওয়ান’ সিনেমার নির্মাতা অ্যাটলি সব গুঞ্জন ছাপিয়ে ১৯ বছর, অটুট অভিষেক-ঐশ্বরিয়ার বন্ধন 

প্রসঙ্গত, অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত তদন্তেও এর আগে টলিউডের একাধিক তারকাকে তলব করেছিল ইডি। সেই তালিকায় ছিলেন মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরা। যদিও সে ইস্যু পরে মিটে যায়।

এখন গম পাচার ও রেশন দুর্নীতি মামলায় নুসরাত জাহানের বিরুদ্ধে ওঠা অভিযোগ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

Advertisement

এমএমএফ