জাতীয়

বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা ৮ নম্বরে

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। অপরদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৮ নম্বরে। বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৩৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

Advertisement

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে, দিল্লির দূষণ স্কোর ২৬৭ এর অর্থ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ১৮৪ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর।

Advertisement

অন্যদিকে, ঢাকা রয়েছে আট নম্বরে। এই শহরের দূষণ স্কোর ১০৮ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, বিশেষ করে ফুসফুসজনিত রোগ, অ্যাজমার সমস্যা যাদের রয়েছে তাদের জন্য ক্ষতিকর।

এসএনআর