আমাদের অনেকের অভ্যাস দুপুরের খাবারের শুরুতেই তিতা কিছু দিয়ে ভাত খাওয়া। বিশেষ করে করলা ভাজি অনেকেরই পছন্দের তালিকায় থাকে, আবার অনেকে এর তিতা স্বাদের কারণে এড়িয়ে চলেন। তবে স্বাদে তিতা হলেও পুষ্টিগুণের দিক থেকে করলা অত্যন্ত সমৃদ্ধ একটি সবজি। নিয়মিত এটি খেলে শরীর নানা ধরনের উপকার পায়।
Advertisement
গবেষণায় দেখা গেছে, তিতা স্বাদের খাবার পাকস্থলীতে গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণ বাড়াতে সাহায্য করে। ফলে পরবর্তী খাবারগুলো সহজে হজম হয়। অর্থাৎ আপনি যদি তিতা দিয়ে খাবার শুরু করেন, তাহলে মসলাযুক্ত বা ভারী খাবারও তুলনামূলক সহজে হজম হবে। এই কারণেই বিশেষজ্ঞরা বলেন, তেল-মসলাযুক্ত খাবারের আগে তিতা খাওয়া হজমের জন্য উপকারী।
করলার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতাকরলা শুধু হজমে সাহায্য করে না, বরং এটি নানা পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, আয়রন, পটাশিয়ামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত করলা খাওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে সর্দি, কাশি বা মৌসুমি জ্বরের মতো ছোটখাটো অসুখ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
এছাড়া করলা একটি প্রাকৃতিক রুচিবর্ধক হিসেবেও কাজ করে। যারা খেতে অনীহা বোধ করেন বা রুচি কম, তাদের জন্য করলা খুবই উপকারী।
Advertisement
করলার অন্যতম বড় উপকারিতা হলো এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে এমন কিছু প্রাকৃতিক উপাদান রয়েছে, যা ইনসুলিনের মতো কাজ করে এবং গ্লুকোজের মাত্রা কমাতে সহায়তা করে।যাদের ডায়াবেটিস আছে বা রক্তে শর্করার মাত্রা বেশি, তারা যদি খাবারের শুরুতে করলা খান, তাহলে তা শরীরের জন্য উপকারী হতে পারে। যদিও এটি কোনো ওষুধের বিকল্প নয়, তবে খাদ্যাভ্যাসে করলা যুক্ত করা একটি ভালো সিদ্ধান্ত।
তিতা বাদ দিয়ে ভাজাভুজি খেলে কী হয়?অনেকেই তিতা পছন্দ না করে খাবারের শুরুতে ভাজাপোড়া বা অন্য তেলযুক্ত খাবার খেয়ে থাকেন। কিন্তু এটি শরীরের জন্য ততটা ভালো নয়। তেল-চর্বিযুক্ত ভাজাভুজি খাবার হজমে সমস্যা তৈরি করতে পারে এবং রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দিতে পারে। ফলে শরীর ভারী লাগে এবং হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়।
অন্যদিকে তিতা খাবার হজমের প্রক্রিয়াকে সক্রিয় করে এবং শরীরকে প্রস্তুত করে পরবর্তী খাবারের জন্য। তাই তিতা বাদ দিয়ে অন্য খাবার দিয়ে শুরু করলে সেই উপকারিতা পাওয়া যায় না।
তিতা খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিতপ্রথমে করলার তিতা স্বাদ অনেকের কাছে অপছন্দনীয় মনে হতে পারে। তবে ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হলে শরীর তার উপকারিতা অনুভব করতে শুরু করে।
Advertisement
একটি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য ছোট ছোট অভ্যাস খুব গুরুত্বপূর্ণ। খাবারের শুরুতে করলা খাওয়ার মতো একটি সহজ অভ্যাসই আপনার হজমশক্তি, রুচি এবং স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
করলা স্বাদে তিতা হলেও এর উপকারিতা অনেক বেশি। খাবারের শুরুতে সামান্য করলা খাওয়ার অভ্যাস হজমে সহায়তা করে, রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন: ঘুমানোর আগে ধূমপানে বাড়ছে অনিদ্রা ও হৃদরোগের ঝুঁকি গরমে ঘরে থাকলেও কেন ক্লান্ত লাগে?এসএকেওয়াই