গ্রীষ্মের ছুটিতে সুইমিং পুলে সময় কাটানোর আনন্দই আলাদা। পানির মধ্যে খেলাধুলা, সাঁতার আর ঠান্ডা পরিবেশ মিলিয়ে এটি বেশ দারুণ একটি অভিজ্ঞতা। তবে অনেকেই জানেন না, পুলের পানিতে থাকা ক্লোরিন ত্বক ও চুলের জন্য ক্ষতিকর হতে পারে। এই রাসায়নিক ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব নষ্ট করে দেয়, ফলে ত্বক শুষ্ক, সংবেদনশীল এবং রুক্ষ হয়ে যেতে পারে। একই সঙ্গে চুলও হয়ে পড়ে ভঙ্গুর ও নিষ্প্রাণ। তাই সুইমিংয়ের পর সঠিক যত্ন নেওয়া খুবই জরুরি।
Advertisement
সুইমিং পুল থেকে ওঠার পর দেরি না করে দ্রুত পরিষ্কার পানিতে গোসল করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অনেকেই বাসায় ফিরে গোসল করেন, কিন্তু এতে ক্লোরিন দীর্ঘ সময় ত্বকে থেকে গিয়ে রোমকূপের ক্ষতি করতে পারে। তাই পুলের পানি শরীরে শুকানোর আগেই দ্রুত শাওয়ার নিয়ে নেওয়া উচিত। এতে ত্বকের উপর জমে থাকা রাসায়নিক সহজেই ধুয়ে যায় এবং ক্ষতির সম্ভাবনা কমে।
ভেজা ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহারগোসলের পর অনেকেই পুরো শরীর শুকিয়ে তারপর ক্রিম ব্যবহার করেন। কিন্তু সবচেয়ে ভালো ফল পাওয়া যায় তখনই, যখন ত্বক হালকা ভেজা থাকে। এই অবস্থায় ভালো মানের ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ভেতরে আটকে যায়। এতে ক্লোরিনের কারণে হওয়া শুষ্কতা অনেকটাই কমে আসে এবং ত্বক নরম ও মসৃণ থাকে।
ত্বকের পরিবর্তনের দিকে নজর রাখাক্লোরিন ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষা স্তর দুর্বল করে দিতে পারে। তাই সুইমিংয়ের পর ত্বকে কোনো পরিবর্তন হচ্ছে কিনা তা খেয়াল রাখা জরুরি। যদি কিছু সময় পর ত্বকে চুলকানি, র্যাশ বা জ্বালাপোড়া অনুভূত হয়, তাহলে ঠান্ডা পানির সেঁক দিতে পারেন। তবে সমস্যা বেশি হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
Advertisement
চুলও ক্লোরিনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সুইমিং করার পর অবশ্যই চুল ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করলে চুলের ক্ষতি কম হয় এবং প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকে।
শ্যাম্পুর পর কন্ডিশনার বা হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল আবার নরম ও উজ্জ্বল হয়ে ওঠে। যারা নিয়মিত সুইমিং করেন, তাদের জন্য সুইম ক্যাপ ব্যবহার করা সবচেয়ে ভালো সমাধান, কারণ এটি চুলকে সরাসরি ক্লোরিনের সংস্পর্শ থেকে রক্ষা করে।
নিয়মিত যত্নেই সুস্থ ত্বক ও চুলসুইমিং শুধু শরীরকে ফিট রাখে না, মানসিক প্রশান্তিও দেয়। তবে এর পর সঠিক যত্ন না নিলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই মেনে চললে ত্বক ও চুল দুটোই থাকবে স্বাস্থ্যকর ও সুন্দর।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, বি বিউটিফুল ইন্ডিয়া
Advertisement
এসএকেওয়াই