ইয়িলদিরিম মারু
Advertisement
‘ইমসেফ: যোসেফ ও ইমহোটেপ উপাখ্যান’ বইটি ইতিহাস, ধর্ম ও সভ্যতার সন্ধিক্ষণে অনন্য অনুসন্ধান। এটি শুধু ঐতিহাসিক গবেষণাগ্রন্থ নয়, এমন উপাখ্যান; যেখানে প্রাচীন মিশর, বাইবেল, তাওরাত ও কোরআনের উপাখ্যান এক বিন্দুতে এসে মিলিত হয়েছে। লেখক লতিকা হালদার এ গ্রন্থে দুটি রহস্যময় চরিত্র—যোসেফ (ইউসুফ আ.) এবং ইমহোটেপ—এর মধ্যে ঐতিহাসিক ও প্রতীকী সংযোগ অনুসন্ধান করেছেন।
বইটি ঐতিহাসিক গবেষণা, ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা ও প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণের সংমিশ্রণে অভূতপূর্ব পাঠ্য। লেখক প্রশ্ন তুলেছেন: ইমহোটেপ কি আদৌ ঐতিহাসিক যোসেফ? কেন বাইবেলের যোসেফ এবং মিশরের ইমহোটেপের জীবনগল্পে এত মিল? প্রাচীন সভ্যতার বিস্মৃত অধ্যায় আমাদের কী শেখাতে পারে?
বইয়ের প্রতিটি অধ্যায়ে লেখক যুক্তি, তথ্য ও গবেষণার মাধ্যমে এমন সব প্রশ্নের উত্তর খুঁজেছেন, যা ইতিহাস, ধর্ম ও দর্শনের নতুন দৃষ্টিকোণ উন্মোচন করবে। সূচিপত্রের গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ:১. স্বপ্ন ও মিশর পটভূমি২. যোসেফ: দ্য আল্টিমেট ড্রিমার৩. সুবর্ণ সাত বছর ও সেই স্বপ্ন৪. প্রিন্স অব পিস ইমহোটেপ৫. স্টেপ পিরামিড, ফারাও জোসার ও স্থপতি ইমহোটেপ৬. সেই ছেলেটি ও দুই স্বপ্নের যোগসূত্র৭. বিশ্বাস বনাম যুক্তি।
Advertisement
যোসেফ ছিলেন বাইবেল, তাওরাত ও কোরআনে উল্লিখিত একজন গুরুত্বপূর্ণ নবী ও প্রশাসক। তিনি নবী আব্রাহামের (হযরত ইব্রাহিম আ.) বংশধর, যাকুবের (ইয়াকুব আ.) প্রিয় সন্তান। যোসেফের গল্পটি স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে ভাগ্য পরিবর্তনের অনন্য উদাহরণ। তাঁকে তাঁর ভাইয়েরা ঈর্ষাবশত কূপে ফেলে দেয়, পরে দাস হিসেবে বিক্রি করে দেয়। কিন্তু মিশরে এসে তিনি তার প্রখর বুদ্ধিমত্তা ও স্বপ্ন ব্যাখ্যার দক্ষতা দিয়ে ফারাওয়ের প্রধান উপদেষ্টা হয়ে ওঠেন। তিনি এমন এক প্রশাসক ছিলেন, যিনি দুর্ভিক্ষের সময় মিশরীয়দের খাদ্য সরবরাহ নিশ্চিত করেছিলেন, যা বাইবেল ও কোরআনে বিশেষভাবে বর্ণিত হয়েছে।
ইমহোটেপ ছিলেন প্রাচীন মিশরের ইতিহাসে সবচেয়ে রহস্যময় চরিত্রদের একজন। তিনি ছিলেন ফারাও জোসারের প্রধান উপদেষ্টা, স্থপতি ও চিকিৎসক। তাঁকে প্রথম বহুতল পিরামিড—স্টেপ পিরামিডের নির্মাতা হিসেবে ধরা হয়। ইতিহাসবিদদের মতে, ইমহোটেপ এমন একজন ব্যক্তি ছিলেন; যিনি রাজনীতি, চিকিৎসা ও ধর্মতাত্ত্বিক জ্ঞানে অভূতপূর্ব দক্ষতা অর্জন করেছিলেন। মিশরের দুর্ভিক্ষকালে খাদ্য সংরক্ষণের জন্য তার কৌশল ও বুদ্ধিমত্তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল।
যোসেফ ও ইমহোটেপের গল্পের মধ্যে কিছু বিস্ময়কর মিল রয়েছে:১. উভয়েই স্বপ্ন ব্যাখ্যার মাধ্যমে উচ্চপদে উন্নীত হন।২. উভয়েই দুর্ভিক্ষের সময়ে খাদ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।৩. উভয়েই শাসকের প্রধান উপদেষ্টা হয়ে ওঠেন।এ মিলের কারণেই অনেক গবেষক মনে করেন, যোসেফ ও ইমহোটেপ একই ব্যক্তি হতে পারেন। যা বইটির মূল অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ অংশ।
আরও পড়ুন বই আলোচনা / পৃথিবীর মৃত্যুদণ্ডপত্র: প্রকৃতি ও মানুষের সমীপেযোসেফের (ইউসুফ আ.) পূর্বপুরুষদের ইতিহাস জানতে হলে আমাদের যেতে হবে বাইবেল ও কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র আব্রাহামের (ইব্রাহিম আ.) বংশধারায়। বইটির একটি চমৎকার দিক হলো, এটি ঐতিহাসিক গবেষণা ও ধর্মীয় বিশ্বাসের মিশ্রণ। কিন্তু বাইবেলের কাহিনি কতটা ঐতিহাসিক সত্য? ধর্মগ্রন্থের বিবরণ ও প্রত্নতাত্ত্বিক প্রমাণের মধ্যে কতটা সংযোগ আছে? মিশরের প্রত্নতাত্ত্বিক গবেষণায় যোসেফের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায় কি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে লেখক ইতিহাসের বিভিন্ন উৎস ঘেঁটেছেন এবং প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় উৎস থেকে তথ্য সংগ্রহ করেছেন।
Advertisement
‘ইমসেফ’ নিছকই একটি ইতিহাসভিত্তিক উপাখ্যান নয়। এটি একটি গবেষণাধর্মী অনুসন্ধান। যেখানে স্বপ্ন, ভাগ্য, সভ্যতা ও ইতিহাস এক মোড়ে এসে দাঁড়িয়েছে। বইটি পড়ার পর পাঠক শুধু যোসেফ ও ইমহোটেপ সম্পর্কে জানবেন না বরং ইতিহাসের বহু বিস্মৃত অধ্যায়ের মুখোমুখি হবেন।
এখন প্রশ্ন করা যায়, বইটি কারা পড়বেন? উত্তর হচ্ছে, ইতিহাস ও প্রত্নতত্ত্বপ্রেমীরা! বাইবেল, তাওরাত ও কোরআনের গল্পের গভীর বিশ্লেষণ যারা পছন্দ করেন। ঐতিহাসিক গবেষণা ও ধর্মতাত্ত্বিক তর্ক যারা ভালোবাসেন। তাই বলা যায়, ‘ইমসেফ’ কেবল একটি বই নয়; এটি ইতিহাসের দরজা। যা পাঠককে নতুন জগতের সন্ধান দেবে।
বইয়ের নাম: ইমসেফ: যোসেফ ও ইমহোটেপ উপাখ্যানলেখক: লতিকা হালদারপ্রকাশক: দূরবীণপ্রচ্ছদ: জুলিয়ানপ্রকাশকাল: বইমেলা ২০২৫মূল্য: ২৫০ টাকা।
এসইউ