পেট্রোলের দাম কমালো চীন। ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের মতে, বৈশ্বিক তেল বাজারের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে চীন ইরান যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো পাম্পে পেট্রোল ও ডিজেলের দাম কমাচ্ছে। খবর বিবিসির।
Advertisement
এই কমিশন চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারী হিসেবে কাজ করে। আন্তর্জাতিক অপরিশোধিত তেলের পরিসংখ্যানের উপর ভিত্তি করে প্রতি ১০ কার্যদিবস পর পর পেট্রোলের দাম নির্ধারণ করা হয়।
এই মূল্য হ্রাসের ফলে চালকরা ৫০ লিটারের ৯২-অক্টেন পেট্রোলের ট্যাঙ্ক ভর্তি করতে প্রায় ৩ ডলার (২.২২ পাউন্ড) সাশ্রয় করতে পারবেন।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেইজিং একাধিকবার পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়িয়েছে ফলে তেলের দাম আকাশচুম্বী হয়েছে।
Advertisement
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেনি, বরং বেড়েছে। একই সঙ্গে অস্থিরতা দেখা গেছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও।
বুধবার (২২ এপ্রিল) যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই এর মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প, যাতে ইরান নতুন প্রস্তাব দেওয়ার সময় পায়। তবে এর আগেই বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে।
মঙ্গলবার দিনের শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও শেষ পর্যন্ত এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০ দশমিক ৬ শতাংশ কমে যায়। একইভাবে ডো জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ সূচক ২৯৩ পয়েন্ট বা ০ দশমিক ৬ শতাংশ কমে লেনদেন শেষ করে, যদিও একসময় এটি প্রায় ৪০০ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল। এছাড়া প্রযুক্তিনির্ভর নাসদাক কম্পোজিট সূচকও ০ দশমিক ৬ শতাংশ কমেছে।
টিটিএন
Advertisement