গরমের মৌসুম মানেই বাড়িতে আম দিয়ে নানা রকম মজার পদ বানানোর উৎসব। পাকা, মিষ্টি ও সুগন্ধি এই দেশি ফলটি শুধু ঐতিহ্যবাহী রেসিপিতেই নয়, চাইলে বিদেশি ঢঙেও দারুণ সব ডেজার্ট তৈরি করা যায়। তেমনই একটি জনপ্রিয় ইতালিয়ান মিষ্টান্ন হলো ম্যাঙ্গো পানা কোটা, যা স্বাদে যেমন অনন্য, তেমনি দেখতে আকর্ষণীয়।
Advertisement
এটি তৈরি করতে খুব বেশি জটিল উপকরণ বা সময়ের প্রয়োজন হয় না। সহজলভ্য উপকরণে থাকলেই ঘরেই তৈরি করা যায়, আর ফ্রিজে কিছুক্ষণ সেট করলেই এটি পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যায়।
বাড়িতে অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের বিশেষ নাস্তায় ম্যাঙ্গো পানা কোটা পরিবেশন করলে সবাই পছন্দ করবে। দেশি আমের স্বাদে বিদেশি এই ডেজার্ট হয়ে উঠতে পারে আপনার গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে এটি তৈরি করবেন- উপকরণ পাকা আমের পিউরি ১ কাপ হেভি ক্রিম ১ কাপ দুধ ১ কাপ চিনি ৪ টেবিল চামচ (স্বাদমতো) আগার আগার ৩ চা চামচ ভ্যানিলা এসেন্স ১ চা চামচ প্রস্তুত প্রণালিপ্রথমে পাকা আম ছোট ছোট কিউব করে কেটে নিন। এরপর ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে মসৃণ পিউরি তৈরি করে চিনি মিশিয়ে নিন। এবার এর সঙ্গে আগার আগার পাউডার মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন, যাতে কোনো দলা না থাকে। মিশ্রণটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে অনবরত নাড়তে থাকুন। ফুটে উঠলে নামিয়ে নিন।
Advertisement
এরপর যে গ্লাস বা পাত্রে পরিবেশন করবেন, তাতে এই গরম আমের মিশ্রণ ঢেলে দিন। কিছুক্ষণ রেখে ঠান্ডা হলে এটি ধীরে ধীরে জমে একটি সুন্দর লেয়ার তৈরি করবে।
এবার অন্য একটি পাত্রে দুধ নিন। এতে আগার আগার পাউডার ও চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলায় জ্বাল দিন। মিশ্রণটি ফুটে উঠলে নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন। এরপর খুব সাবধানে সেট হওয়া আমের লেয়ারের ওপর এই দুধের মিশ্রণ ঢেলে দিন, যাতে লেয়ারগুলো আলাদা থাকে।
সবশেষে পাত্রটি ফ্রিজে রেখে দিন কিছু সময়ের জন্য, যাতে পুরো ডেজার্টটি ভালোভাবে সেট হয়ে যায়।ওপরে কাটা আমের টুকরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:আটার রুটি দিয়ে বানান সুস্বাদু মিল্ক কেক বাড়িতে বানান মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ডেজার্ট ক্রিম বাসবুসাএসএকেওয়াই
Advertisement