লাইফস্টাইল

প্রাপ্তবয়স্কদের নতুন স্কিল শেখার পথের বাধা এটি

নতুন কিছু শেখার আগ্রহ অনেকেরই থাকে। নতুন ভাষা, নতুন সফটওয়্যার, কিংবা কোনো সৃজনশীল দক্ষতা - শুরুটা হয় বেশ উৎসাহ নিয়ে।

Advertisement

কিন্তু কিছুদিন পরই দেখা যায়, আগের শেখা বিষয়গুলো যেন গুলিয়ে যাচ্ছে, নতুন শেখাটাও ঠিকমতো বসছে না। তখন মনে হয় - বয়স হয়ে গেছে, এখন আর শেখা যায় না।

বাস্তবে বিষয়টি এতটা সরল নয়। এর পেছনে কাজ করে মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রক্রিয়া - রেট্রোঅ্যাকটিভ ইনহিবিশন।

কী এই রেট্রোঅ্যাকটিভ ইনহিবিশন?

সহজভাবে বললে, নতুন কিছু শেখার পর সেই নতুন তথ্য পুরোনো শেখা তথ্যকে বাধা দেয় বা দুর্বল করে ফেলে। ফলে আগের শেখা বিষয় মনে করতে সমস্যা হয়।

Advertisement

ধরুন, আপনি আগে একটি সফটওয়্যার ব্যবহার করতেন। এখন নতুন একটি সফটওয়্যার শিখছেন। হঠাৎ করে দেখলেন, আগের সফটওয়্যারের শর্টকাট বা পদ্ধতিগুলো ভুলে যাচ্ছেন। এটিই রেট্রোঅ্যাকটিভ ইনহিবিশনের একটি সাধারণ উদাহরণ।

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কেন বেশি দেখা যায়?

১. তথ্যের চাপ বেশি থাকেপ্রাপ্তবয়স্কদের জীবনে কাজ, পরিবার, দায়িত্ব - সব মিলিয়ে মস্তিষ্কে তথ্যের চাপ অনেক বেশি থাকে। নতুন কিছু যোগ হলে পুরোনো তথ্যের সঙ্গে সংঘর্ষ তৈরি হয়।

২. শেখার সময় কম পাওয়ানিয়মিত অনুশীলনের সুযোগ কম থাকলে নতুন শেখা বিষয়গুলো স্থায়ী হয় না, বরং পুরোনো জ্ঞানকেও প্রভাবিত করে।

৩. মাল্টিটাস্কিংয়ের অভ্যাসএকসঙ্গে অনেক কিছু শেখা বা করা - এটি মস্তিষ্ককে বিভ্রান্ত করে। ফলে তথ্যগুলো পরিষ্কারভাবে সংরক্ষিত হয় না।

Advertisement

এর প্রভাব কী?

>> নতুন স্কিল শেখার গতি কমে যায়>> আগের শেখা বিষয় ভুলে যাওয়ার প্রবণতা বাড়ে>> আত্মবিশ্বাস কমে যেতে পারে>> আমি পারি না - ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়

কীভাবে এই বাধা কাটাবেন?

১. একটি করে শিখুনএকসঙ্গে একাধিক স্কিল শেখার চেষ্টা না করে এক সময় একটিই নতুন বিষয় শেখার চেষ্টা করুন। এতে মস্তিষ্ক তথ্যগুলো ভালোভাবে সংরক্ষণ করতে পারে।

২. নিয়মিত রিভিশন করুননতুন শেখার পাশাপাশি পুরোনো শেখা বিষয়গুলোও ঝালিয়ে নিন। এতে স্মৃতি স্থায়ী হয়।

৩. বিরতি দিয়ে শেখা একটানা না পড়ে বিরতি দিয়ে শেখা বেশি কার্যকর। এতে তথ্য দীর্ঘমেয়াদে মনে থাকে।

৪. প্র্যাকটিসের সুযোগ তৈরি করুনযত বেশি ব্যবহার করবেন, তত বেশি দক্ষতা স্থায়ী হবে।

প্রাপ্তবয়স্কদের নতুন কিছু শেখা কঠিন - এটি পুরোপুরি সত্য নয়। বরং মস্তিষ্কের কিছু স্বাভাবিক প্রক্রিয়া, যেমন রেট্রোঅ্যাকটিভ ইনহিবিশন, শেখার পথে সাময়িক বাধা তৈরি করে। এই বিষয়টি বুঝে সঠিক কৌশল ব্যবহার করতে পারলেই নতুন স্কিল শেখা অনেক সহজ হয়ে উঠবে।

সূত্র: আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, হার্ভার্ড হেলথ পাবলিশিং, কগনিটিভ সাইকোলজি জার্নাল, মায়ো ক্লিনিক

এএমপি/জেআইএম