ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে সাংবাদিক ইমরান হোসেনকে দেখতে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পাঁচ তলা ভবনে এসে তার স্বাস্থ্যের খবর নেন তিনি।
Advertisement
আসিফ মাহমুদ গাজীপুরের সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ইমরান হোসেনকে দেখেন ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
আহত সাংবাদিক ইমরান হোসেন জানান, ২৫ মার্চ দুপুর ১২টার দিকে বাড়ি ফেরার পথে গাজীপুরের বড় বাড়ি এলাকায় বাস থেকে নেমে রাস্তা পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হই। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পঞ্চম তলায় ভর্তি হই।
কাজী আল আমিন/এমআইএইচএস
Advertisement