আন্তর্জাতিক

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে গভীর সংকট

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোতে নিরাপত্তা, অর্থনীতি ও পর্যটন খাতে এক ধরনের অস্তিত্বগত সংকট তৈরি হয়েছে।

Advertisement

বিশ্লেষকদের মতে, আকাশপথ চালু করা, বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার, পর্যটকদের ফেরানো এবং প্রবাসীদের ফিরে আসা—সবকিছুই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে পর্যটননির্ভর অর্থনীতিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় তেল ও গ্যাসবাহী জাহাজের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, যা জিসিসি দেশগুলোর জন্য বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি তৈরি করেছে।

Advertisement

বিশেষজ্ঞদের মতে, এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ থাকা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর কিছুটা স্বস্তি ফিরেছে।

কারণ, এতে নতুন করে বিমান হামলা শুরু হওয়ার আশঙ্কা আপাতত কমে গেছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Advertisement

এমএসএম