পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট শুরু হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় ভোটকেন্দ্রে যাচ্ছেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়েছে ভিড়। এর মধ্যেই ঘটলো এক আজব ঘটনা! ঝাড়গ্রামের এক বুথের কাছে পৌঁছে গেল হাতি।
Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঝাড়গ্রামের জিতুশোল প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের কাছে পৌঁছে যায় ‘রামলাল’ নামে ওই হাসিটি। তাকে সেখান থেকে সরাতে ডাকতে হয়েছে বন দপ্তরের কর্মীদের।
এদিন স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই দফায় ১৬ জেলার ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। এতে ভাগ্য নির্ধারণ হবে ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর।
প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ৩ কোটি ৬০ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৮৪ লাখ, নারী ভোটার প্রায় ১ কোটি ৭৫ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন।
Advertisement
পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ মে।
কেএএ/