বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের নির্বাচনে চেনা ছবি ধরা পড়লো। মুর্শিদাবাদের নওদায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের তীব্র সংঘাত ও বচসা হয়েছে। ফলে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে। হুমায়ুন কবির নওদা চৌরাস্তা মোড়ে বসে এর প্রতিবাদে জানান ।
Advertisement
হুমায়ুন কবিরের কনভয়ের সামনে বসে পড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ লাঠি নিয়ে তাড়া করলে তারা সেখান থেকে উঠে পড়ে।
এরপরেই হুমায়ূন কবিরের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। হুমায়ুন কবিরের অভিযোগ, পুলিশ তৃণমূল কংগ্রেসের দালাল হিসেবে কাজ করছে এবং তাকে বাধা দেওয়া হচ্ছে।
হুমায়ুন কবির বলেন, এদের রাতের ঘুম কেড়ে নেওয়া হয়েছে। মুর্শিদাবাদে তৃণমূল বলে কিছু থাকবে না। তৃণমূল কংগ্রেসের পাল্টা অভিযোগ, শান্ত এলাকা অশান্ত করতে এসেছেন হুমায়ূন। তাই গ্ৰামের লোকেরা প্রতিবাদ জানাচ্ছে।
Advertisement
এই ঘটনার পরপরই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে।
ডিডি/টিটিএন