বিনোদন

কী নিয়ে এত কথা, চন্দ্রিলের সঙ্গে বৈঠক জমালেন চঞ্চল চৌধুরী ও অঞ্জন দত্ত

কলকাতায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী বাংলা সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক জনপ্রিয় আড্ডা ‘কেসিসি বৈঠকখানা’-এর তৃতীয় আসর ঘিরে জমে উঠেছে আলোচনা। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে অংশ নেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং পশ্চিমবঙ্গের খ্যাতনামা নির্মাতা, অভিনেতা ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত।

Advertisement

এই পর্বে আলোচনার বিষয় ছিল ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত কি আসলেই ঘুচে যাচ্ছে?’

সমসাময়িক এই প্রশ্ন ঘিরে নিজের মত প্রকাশ করেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, সিনেমাকে তিনি আর্ট বা কমার্শিয়াল হিসেবে আলাদা করে দেখেন না। তার কাছে মূল বিষয় হলো ভালো ও খারাপ কাজের পার্থক্য। দর্শকই তার কাজের কেন্দ্রবিন্দু। তাদের জন্যই তিনি মানসম্মত কাজ করতে চান বলে জানান এই অভিনেতা।

চঞ্চল আরও বলেন, কমার্শিয়াল সিনেমার সঙ্গে তার কোনো বিরোধ নেই, আবার আর্ট ফিল্ম নিয়েও আলাদা কোনো আবেগ-অবস্থান নেই। তার লক্ষ্য দর্শকের কাছে ভালো মানের গল্প পৌঁছে দেওয়া।

Advertisement

এই আড্ডায় চঞ্চলের সঙ্গে উপস্থিত ছিলেন অঞ্জন দত্ত। আর পুরো পর্বটি সঞ্চালনা করেন গীতিকার, কবি ও নির্মাতা চন্দ্রিল ভট্টাচার্য।

পুরো আয়োজন ঘিরে কলকাতার সাংস্কৃতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আলোচনা ও আগ্রহ।

 

এলআইএ

Advertisement