ক্যাম্পাস

অবাক হচ্ছি, বাংলাদেশে নিরাপত্তা কোথায়: ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, আজকে আমরা অবাক হচ্ছি, বাংলাদেশে নিরাপত্তা কোথায়। শাহবাগ থানার মত একটা জায়গায় একজন শিক্ষার্থী জীবনে নিরাপত্তার জন্য জিডি করতে গেছে, সেখানেও এমন বর্বরচিত হামলা। এই বাংলাদেশে তো তাহলে নিরাপত্তা নেই। ফ্যাসিজমের সর্বোচ্চ শেখরে তারা আহরণ করেছে। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা এই সব সন্ত্রাস প্রতিহত করতে চাই।

Advertisement

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ঢাবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত কয়েকজনকে ঢাকা মেডিকেলে দেখতে এসে একথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের থেকে খোঁজখবর নিচ্ছি, আমরা প্রশাসনের কাছে যাবো। সব সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসব। কোনো ধরনের সহিংসতা চাই না। 

সাদিক কায়েম বলেন, আমরা ছাত্রদলের সভাপতির সঙ্গে কথা বলেছি। বলেছি, সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসেন। উনারা বলেছেন, বিচারের আওতায় নিয়ে আসবেন, আমরা পুলিশকেও বলেছি।

Advertisement

এনএস/জেএইচ