জাতীয়

গরম কমবে কবে জানালো আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চার দিন ধরে বইছে তাপপ্রবাহ। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। চলমান এই তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে। আগামী ২৬ এপ্রিল থেকে তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে।

Advertisement

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৭ এপ্রিল থেকে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন গরম অনেকটা কমে যেতে পারে।

শুক্রবার (২৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৬ এপ্রিল রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Advertisement

আরএএস/এসএনআর