বার্সেলোনার সঙ্গে রবার্ট লেভানদোভস্কির চুক্তির মেয়াদ শেষ হওয়ার দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। আগামী জুনে চুক্তির মেয়াদ শেষ হলে পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে তা নিয়ে চলছে জল্পনা। কাতালান ক্লাবের দেওয়া নতুন চুক্তির প্রস্তাব এখনো গ্রহণ করেননি এই পোলিশ স্ট্রাইকার।
Advertisement
ক্লাব সূত্রে জানা গেছে, বার্সেলোনার চুক্তি বৃদ্ধির নতুন প্রস্তাবে বেতন কমানোর বিষয়টি রয়েছে এবং কম গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ রয়েছে দলে। যা লেভানদোভস্কিকে ভাবাচ্ছে। এ কারণে দুই পক্ষের আলোচনায় কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে।
এমন পরিস্থিতির সুযোগটা কাজে লাগাতে চায় ইতালির ক্লাব জুভেন্টাস। লেভানদোভস্কিকে দলে ভেড়াতে আগ্রহী তারা। বছরে প্রায় ৬ মিলিয়ন ইউরোর একটি চুক্তির প্রস্তাবও দিয়েছে, সঙ্গে রয়েছে পারফরম্যান্সভিত্তিক বোনাস। অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে দিয়ে আক্রমণভাগ শক্তিশালী করে আবারও সিরিআতে এর শীর্ষে ফিরতে চায় জুভেন্টাস।
অবশ্য কেবল জুভেন্টাসই নয়, আগ্রহ প্রকাশ করেছে এসি মিলানও। এছাড়া মোটা অঙ্কের টাকার প্রস্তাব দিয়েছে শিকাগো ফায়ারও। পিছিয়ে নেই সৌদি আরবের ক্লাবগুলোও।
Advertisement
লেভানদোভস্কির এজেন্ট পিনি জাহাভি শিগগিরই জুভেন্টাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা গেছে।
এদিকে বার্সেলোনা তাদের অবস্থানে অনড়। ক্লাবটি তাদের প্রস্তাবকে চূড়ান্ত বলেই জানিয়েছে এবং এতে পরিবর্তনের সম্ভাবনা কম।
অনিশ্চয়তার মাঝেও মাঠে পারফরম্যান্সে প্রভাব পড়তে দেননি লেভা। ধারাবাহিকতা ধরে রেখে লা লিগার চলমান মৌসুমে ২৫ ম্যাচে করেছেন ১২টি গোল।
সবমিলিয়ে, লেভানডোভস্কির সামনে এখন বড় সিদ্ধান্তম বার্সেলোনায় থেকে নতুন শর্ত মেনে নেওয়া, নাকি নতুন চ্যালেঞ্জে পা বাড়ানো। তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে ফুটবল বিশ্বকে।
Advertisement
আইএন