প্রবাস

ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের অকাল প্রয়াণ

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৪৭ বছর।

Advertisement

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের বাবা প্রয়াত ইউপি সদস্য মোহাম্মদ আলী গাজী। জাহাঙ্গীর হোসেন স্ত্রী, তিন শিশুপুত্র, তিন ভাই, তিন বোন, মা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জাহাঙ্গীর হোসেন কোটালীপাড়ার মাঝবাড়ি ভূমি অফিসে দায়িত্ব পালন করছিলেন। শনিবার সকাল ৮টায় ফেরধরা স্কুল মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন করা হবে।

এমএমএআর/এমআরএম

Advertisement